রাজনীতি

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অ.গ্নি.সংযোগ, শিশু নি.হ.ত

প্রকাশিত: 20 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অ.গ্নি.সংযোগ, শিশু নি.হ.ত

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম বিনতি মারা গেছেন।

অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ গুরুতর আহত বেলাল হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন।

এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, রাতের আধারে সন্ত্রাসীরা তার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এক শিশু মারা যায় এবং অগ্নিদগ্ধ হন আরো তিনজন। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিদগ্ধের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান এবং আরো তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এটি পরিকল্পিত নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন: