ঢাকা
'ঢাকা-১৭' আসনে বিএনপির প্রচারণায় যোগ দিলেন বেবী নাজনীন
প্রকাশিত: 07 Feb, 2026
ফন্ট সাইজ:
আজ 'ঢাকা-১৭' আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকায় তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বেবী নাজনীন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই 'ঢাকা-১৭' নির্বাচনী এলাকায় সরব হয়ে ওঠে প্রচারণা। বেবী নাজনীন দিনভর গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব আজ সময়ের দাবি।
মন্তব্য করুন