শাকিবের ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু, নায়িকা সাবিলা নূর
প্রকাশিত: 25 Mar, 2026
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হয়েছে। আজ মঙ্গলবার মালয়েশিয়ায় এই শুটিংয়ের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
আসন্ন কোরবানির ঈদের জন্য নির্মিত এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে শাকিব খান দুদিন আগে মালয়েশিয়ায় গেছেন। আগামী ২৮ কিংবা ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।
আরও পড়ুন: হলে হলে ছুটছেন তারকারা
এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন করা হবে। সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর।
এর আগে তারা 'তাণ্ডব' সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। শুটিংয়ে অংশ নিতে সাবিলা ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে। এছাড়াও আছেন তানজিয়া জামান মিথিলা।
ছবিটির গল্প, নির্মাণশৈলী ও শাকিব খানের লুক—সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।