বিনোদন
রাজনীতিতে নামছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা
প্রকাশিত: 09 Apr, 2026
ফন্ট সাইজ:
অভিনয় থেকে বিরতি নেওয়ার ইচ্ছার পর এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তার স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল এই ঘোষণা দেন।
অনন্ত জলিল জানান, জনগণের সেবা করার লক্ষ্যেই বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চান তিনি এবং সঠিক নেতৃত্বের উদাহরণ হিসেবে হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন।
আরও পড়ুন: ‘আমি চির ঋণী’—কার উদ্দেশে বললেন অপু বিশ্বাস?
ইতিপূর্বেও বর্ষা মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন, যা এখন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়ন করার পরিকল্পনা করছেন এই তারকা দম্পতি।