বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম ইকবাল
প্রকাশিত: 07 Apr, 2026
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ একটি ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান হিসেবে আছেন তামিম ইকবাল।
আরও পড়ুন: বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ
বাংলাদেশের ক্রীড়া আইনে অ্যাডহক কমিটিতে থাকা সদস্যদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। ফলে তামিমসহ কমিটিতে থাকা সদস্যদের আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে কোনো সমস্যা নেই।
সবশেষ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তামিম ইকবাল। মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিলেও পরে নির্বাচনে বাহ্যিক হস্তক্ষেপের অভিযোগ এনে তিনি সরে যান।
অ্যাডহক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম।
টুডে/বা