সাকিব-মাশরাফীর মামলা নিয়ে মন্তব্য ক্রীড়া প্রতিমন্ত্রীর
প্রকাশিত: 26 Feb, 2026
আগামী ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মোর্ত্তজা দেশে থাকলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে, তবে নির্দোষ প্রমাণিত হলে সাকিব ও মাশরাফীকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পল্লবী বিদ্যানিকেতন স্কুলে ৫০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: সাকিবের রেকর্ড ভাঙলেন আমির
আমিনুল হক বলেন, ‘আমি একজন খেলোয়াড় হিসেবে মনে করি, সাকিব ও মাশরাফি বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার। দেশের মানুষের তাদের প্রতি যে ভালোবাসা ও আকর্ষণ রয়েছে, সেটি অস্বীকার করা যায় না।’
আরও পড়ুন: অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল
এদিকে মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। আইনগত প্রক্রিয়ায় তাদের ব্যক্তিগত আইনজীবী দ্বারা বিষয়গুলো মোকাবিলা করতে হবে। তারা যদি আইনগত বিষয়গুলো মোকাবেলা করে নিরপরাধ প্রমাণিত হন এবং দেশের মাঠে ফিরে খেলতে চান, আমি তাদের স্বাগত জানাব।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা দেশের জন্য দীর্ঘকাল ধরে খেলেছেন, তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং সমস্ত কিছু আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত।’