ক্রিকেট

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে তামিম ইকবাল বলেন, জীবনে প্রথমবার ভোট দিলাম। বেশ ভালো লাগছে। এছাড়া ভোটের পরিবেশও ভালো ছিল।

উল্লেখ্য, এবারের নির্বাচনে চট্টগ্রামে মোট ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ জন প্রার্থী। চট্টগ্রামে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫শ' ১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮শ' ৭৪জন। অন্যদিকে, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭৩ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন।

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: